হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়ালচাপায় এক শিশু নিহত, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামের এক ছয় মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী নারী জেসমিন আহত হন। আজ শুক্রবার সকালে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ভূমিকম্পের সময় ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকা থেকে শিশুটিকে নিয়ে ভুলতা গাউছিয়া যাচ্ছিলেন তার মা ও প্রতিবেশী নারী। এ সময় সড়কের পাশের দেয়াল ধসে পড়ে তাঁদের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে শিশু ফাতেমা, তার মা কুলসুম ও প্রতিবেশী নারী জেসমিন। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে দেয়ালের নিচ থেকে ফাতেমার লাশ ও আহত ব্যত্তিদের উদ্ধার করে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শিশুটির মা ও এক প্রতিবেশী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

সোনারগাঁয়ে মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, ৯ জনের বিরুদ্ধে মামলা

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, বহিষ্কার ৪

বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানালেন আইভী

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ফতুল্লায় ছেলে গ্রেপ্তার

সেলিম ওসমানকে ধরে আনার ঘোষণা বিএনপি নেতা টিপুর, এলাকায় উত্তেজনা