হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘গ্যাস সিলিন্ডারে লিকেজ’ থেকে জেরা মেঘনাঘাটে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কোম্পানিটি। অগ্নিদগ্ধ ১২ জনকে ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছে জেরা।

গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ডরমিটরি ভবনের অফিসার্স ক্যানটিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জেরা মেঘনাঘাটের আটজন ও ক্যানটিনের চারজন দগ্ধ হন। তাঁদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম হাসপাতালে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন।

বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু ঘটনাটি মূল বিদ্যুৎকেন্দ্র ভবন থেকে পৃথক একটি এলাকায় ঘটেছে, তাই প্ল্যান্টের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্ল্যান্টের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি তদন্ত চলছে। চুলা থেকে এলপি গ্যাস লিকেজের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে জেরা মেঘনাঘাট।

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জে তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পর গুঁড়িয়ে দেওয়া হলো দুই চুন কারখানা

ফতুল্লায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার, চাপাতি-ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার