হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

‘আমার বাবাকে ফিরায়ে দেন’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দুই বছরের শিশু উমাইয়া ফেরত চায় তাঁর বাবাকে। ২৫ দিন ধরে নিখোঁজ নোমানের দুই বছরের মেয়ে উমাইয়া এবং ছয় বছরের ওসামা সংবাদ সম্মেলনে বারবার বলছিলেন এ কথা। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ নোমানের বাবা সারোয়ার হোসেন।

তিনি জানান, গত ২ জুন তাঁর ছেলে ও তার দুই সঙ্গী শহিদুল এবং নাছিমকে ৭ থেকে ৮ জন ব্যক্তি নারায়ণগঞ্জের বান্টিবাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান। এরপর আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ ডায়েরি নেননি।

বিবৃতিতে বলা হয়, নিখোঁজ নোমান নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার বাসিন্দা। তিনি জেলার বান্টিবাজারের ওড়না ব্যবসায়ী। তাঁর দুই সঙ্গীর মধ্যে মো. নাছিম মাদ্রাসায় পড়েন ও শহিদুল ইসলাম আড়াইহাজার থানার পাঁচরুখী বাজার জামে মসজিদের ঈমাম। তার বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার পশ্চিম টেকানী এলাকায়।

নিখোঁজ নোমানের স্ত্রী তানিহা আক্তার বলেন, `আমার এই বাচ্চারা কান্দে, বলে আব্বু কই? কখন আসবে? আমি কোনো উত্তর দিতে পারি না।'

নোমানের স্ত্রী তানিহা তাঁর বর্তমান অবস্থার কথা তুলে ধরে বলেন, আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষ। বয়স্ক শ্বশুর-শাশুড়ি ও বাচ্চাদের নিয়ে খুবই অসহায় হয়ে গেছি। আমি মানসিক, শারীরিক ও অর্থনৈতিক সবদিক থেকেই খুব খারাপ আছি। আমি আমার স্বামীসহ ওই দুই ভাইকে ফেরত চাই।

নিখোঁজ শহিদুলের স্ত্রী লাবনী আক্তার বলেন, `ওই দিন আমি আমার বাবার বাড়িতে ছিলাম। কথা বলার জন্য সকাল ১০টায় কল দিছি উনি রিসিভ করে নাই। ভাবছি পরে কল দিব। কিন্ত ১১টার দিকে কল দিছি ফোন বন্ধ। তারপর থেকে আর কোনো খোঁজ নাই। পরে শুনছি যে তাঁকে ডিবি ধরে নিয়ে গেছে। কিন্তু উনি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করেননি, যে তাকে পুলিশ ধরবে।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিখোঁজ শহিদুলের স্ত্রী ও দুই শিশু সন্তান এবং নোমানের বাবা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের অন্য সদস্যরা।

ঈদযাত্রা: গাড়ির বাড়তি চাপ থাকলেও ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখী যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান, মোবাইলে ব্যস্ত পুলিশ

ঈদযাত্রা: ভোগান্তি এড়াতে আগেভাগেই শহর ছাড়ছে মানুষ

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ সদস্যের পিস্তল ছিনতাই

ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার