হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ওসমানেরা পালিয়েছে, কিন্তু নতুন দখলদার তৈরি হচ্ছে: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৬ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে আলোক প্রজ্বালন। ছবি: আজকের পত্রিকা

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ওসমানেরা পালিয়ে গেছে, কিন্তু আবার নতুন দখলদার তৈরি হচ্ছে। শামীম ওসমানের সন্ত্রাসীরা বিএনপির বিভিন্ন পর্যায়ে ঢুকে যাচ্ছে। ওসমান পরিবার ও তাদের ক্যাডারদের দখলে থাকা বিভিন্ন প্রতিষ্ঠান এখন নতুন দখলদারদের নিয়ন্ত্রণে যাচ্ছে। নতুন নতুন চাঁদাবাজ, গডফাদার তৈরি হচ্ছে। সরকারকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আজ বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে আলোক প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন। মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৬ মাস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্বৃত্ত ও গডফাদারদের রক্ষাকারী ছিলেন দাবি করে রফিউর রাব্বি বলেন, শেখ হাসিনার দুর্বৃত্ত লালনের উদাহরণ ত্বকী হত্যা। শামীম ওসমানের মতো নিজ দলের দুর্বৃত্ত, গডফাদারদের রক্ষা করতে সাড়ে ১১ বছর তিনি ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছিলেন। নারায়ণগঞ্জে খুন, সন্ত্রাস, চাঁদাবাজের মাধ্যমে মাফিয়াদের রাজত্ব কায়েম করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিলেন।

ত্বকী হত্যায় জড়িত সবাইকে অভিযুক্ত করে দ্রুত অভিযোগপত্র জমা ও বিচারের মাধ্যমে আসামিদের ফাঁসি কার্যকর করার দাবি জানান রফিউর রাব্বি।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। এ সময় আরও বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবির শহর সভাপতি আবদুল হাই শরীফ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।

উল্লেখ, রফিউর রাব্বির ছেলে ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের পর থেকেই প্রতি মাসের ৮ তারিখ বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জে আ.লীগের ১৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা