হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চলন্ত অটোরিকশায় আগুন দিল দুর্বৃত্তরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অটোরিকশায় আগুন দুর্বৃত্তদের। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডে একটি চলন্ত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে অজ্ঞাতনামা দুজন মোটরসাইকেল আরোহী একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘আগুন দেওয়া ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি। সিএনজিচালকও বলতে পারেননি। আমরা তদন্ত করে আইন অনুসারে পদক্ষেপ নেব।’

সাড়ে ৮ ঘণ্টায় কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ কিলোমিটার যানজট

রূপগঞ্জের আলোচিত হেকমত হত্যা মামলায় প্রধান আসামি সবুজের মৃত্যুদণ্ড

সোনারগাঁয়ে দুর্বৃত্তের হাতে যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে দেড় ডজন মামলার আসামি ‘টেনশন গ্রুপের’ প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জে জামানত হারিয়েছেন সাবেক চার এমপি-মন্ত্রী

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন

নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপি, একটিতে এনসিপির জয়

রূপগঞ্জে নিজ গ্রামের ভোটকেন্দ্র পরিদর্শন করলেন নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রের আশপাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর