হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে থানা থেকে আসামি উধাও, এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

জহিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আসামি পলায়নের ঘটনায় জহিরুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে এবং অপরাধ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল মঙ্গলবার ইসমাইল নামের হত্যাচেষ্টা মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় এসআই জহিরুলের কক্ষে রাখা হয়। সেখান থেকে কৌশলে পালিয়ে যান ইসমাইল। বিষয়টি ওই দিন গোপন থাকলেও পরদিন জানাজানি হয়। আজ রাতে উপজেলার চরউচিৎপুরা বাজার এলাকা থেকে ইসমাইলকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তিন ঘণ্টার চেষ্টায় আদমজী ইপিজেডের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে