হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতা-কর্মীদের ভিড়

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সকাল থেকেই মহাসড়কে অবস্থান নেন তাঁরা।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর সড়কপথে তিনি গুলশানের বাসা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দশতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সকাল পৌনে ৮টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব বলেন, ‘এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতা-কর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাবেন—এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাঁকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। সফরকালে আমরা তাঁকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাতে চাই।’

নারায়ণগঞ্জে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৫

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ২