হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় স্বামী আদিল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে এবং তাঁর স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। তার আগে একটি বিয়ে করেছিল আদিল। ওই বিয়েকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝগড়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী আদিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ

নারায়ণগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলার অভিযোগ

যুদ্ধের কারণে প্রবাসী শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: নুরুল হক নুর

নারায়ণগঞ্জে পুলিশের কাছ থেকে ছিনতাই করা পিস্তলটি উদ্ধার, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ সদস্যের পিস্তল ছিনতাই

ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

ত্বকী হত্যার ১৩ বছর, আদালতে আজও জমা পড়েনি অভিযোগপত্র

সোনারগাঁয়ে জামিনে এসে হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাটের পর অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর