হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিকেএমইএ সভাপতি হাতেমকে অভ্যুত্থানের শত্রু বললেন এনসিপির নেতা আল আমিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আব্দুল্লাহ আল আমিন। ছবি: আজকের পত্রিকা

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে প্রকাশ্য সভায় গণ-অভ্যুত্থানের শত্রু আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন।

মঙ্গলবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বিপর্যয় ও উত্তরণের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মোহাম্মদ হাতেমকে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই অনুষ্ঠানে তাঁকে স্পেস দেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আজ আসার পর দেখলাম একজন স্টেজে এসে ছাত্ররা কীভাবে পড়ালেখা করবে, রেজাল্ট ভালো করবে, ওই পরামর্শ দিচ্ছেন; যে ব্যক্তি জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার মিটিংয়ে উপস্থিত হয়ে কীভাবে ছাত্রদের আন্দোলন দমন করতে হবে, সেই অনুরোধ করেছিলেন।’

আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, ‘আন্দোলন চলাকালীন শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে সে ছাত্রদের দমনের ব্যাপারে বলেছে। তাকে আমরা এই স্পেস দিতে পারি না। খুবই দুঃখ লেগেছে, নারায়ণগঞ্জের মানুষ আমরা এগুলো জানি। জানার পরও কেন আমরা এটা করি? আমরা কি সব ভুলে গেলাম। এই ভুলে যাওয়া আমাদের উচিত হয়নি।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যুক্ত হচ্ছে আরও চারটি ইউনিয়নের একাংশ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে যুবককে গণপিটুনি, মৃত্যু

চুরির মামলায় ২ পুলিশ কারাগারে

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ সদস্য, গ্রেপ্তার ২

ব্রহ্মপুত্র নদ পারাপার: ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো, দুর্ভোগ

১০ টাকা চাঁদা না দেওয়ায় অটোচালককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই: রেলমন্ত্রী

নারায়ণগঞ্জে তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার