হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

অবৈধ গ্যাস ইস্যুতে তিতাসের কর্মকর্তাদের ‘পেটানোর’ নির্দেশ বিএনপি এমপির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ছবি: ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জে নৌপথে চাঁদাবাজি ও অবৈধ গ্যাস-সংযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান। নৌপথে চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সোনারগাঁয়ে অবৈধ গ্যাস-সংযোগের জন্য তিতাসের কর্মকর্তাদের দায়ী করে তাঁদের ‘পেটাতে’ পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির এই সংসদ সদস্য।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নাউক চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, মেঘনা নদীতে বালুর বাল্কহেড ঢোকার আগেই চাঁদা শুরু হয়ে যায়। এখন নাকি মোবাইলে চাঁদা দিয়ে দেয়। এটার সঙ্গে বিআইডব্লিউটিএর অফিসাররাও জড়িত।

অবৈধ গ্যাস-সংযোগের বিষয়ে এমপি বলেন, পুরো সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাসের লাইন অবৈধ।

তিতাস গ্যাসের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির এমপি বলেন, ‘আওয়ামী লীগের আমলে এইসব দেওয়া হইছে। অবৈধ গ্যাস-লাইনের জন্য যদি মামলা দেওয়া হয়, তাইলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করবেন, তাইলে দেখবেন সব কমে গেছে।’

আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, ‘আমি আমার থানায় অর্ডার দিয়েছি, যারা তিতাস গ্যাসের অফিসার যাবে, তাদের আগে পেটানোর জন্য। তারা অবৈধ সব কাজ করে।’

নারায়ণগঞ্জে পুলিশে কর্মরত ‘গোপালিদের’ তালিকা চাইলেন বিএনপির এমপি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু

স্কুলছাত্রীকে লাথির ভিডিও ভাইরাল, বিচার চেয়ে টিসি পেল ভুক্তভোগী

তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের লুটপাট, মালামাল ফেরতের দাবি ছাত্রশক্তির

ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জে জুলাইয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৮

সিদ্ধিরগঞ্জে যুবককে আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতাসহ ৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের অনুষ্ঠানে ককটেল নিক্ষেপ, আটক ২

লোকালয়ে শিয়ালের হানা, নারী-শিশুসহ আহত ১৫