হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ছাত্রদল-যুবদল নেতা, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

কাদের জিলানী ও মাসুম খান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা মারা গেছেন।

নিহত ব্যক্তিরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ কাদের জিলানী (২৪) ও ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান (২৬)।

আজ মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডস্থ জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক। 

জানা গেছে, নিহত ব্যক্তিরা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ হতে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ির দিকে আসছিলেন। চলন্ত পথে সিদ্ধিরগঞ্জের দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে চাপায় পড়ে যান তাঁরা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহত ব্যক্তিরা ছাত্রদল ও যুবদলের নেতা। ট্রাকটি জব্দ করা হলেও চালক এখন পর্যন্ত আটক নেই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারকে সান্ত্বনা দিয়ে এসেছি। সিটি করপোরেশন নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে।’

রূপগঞ্জে এনসিপির ফল উৎসবে হামলা: ছাত্রদলের সাবেক নেতা-কর্মীসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

সোনারগাঁয়ে মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত

নারায়ণগঞ্জে ১ হাজার শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে: জিয়াউদ্দিন হায়দার

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, ৯ জনের বিরুদ্ধে মামলা

আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা বসাল পুলিশ, প্রবেশে কড়াকড়ি

নারায়ণগঞ্জে বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা, বহিষ্কার ৪

বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানালেন আইভী

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, ফতুল্লায় ছেলে গ্রেপ্তার