হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে কাজ করছে র‍্যাব  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুরহস্য উন্মোচনে কাজ করছে র‍্যাব। এরই মধ্যে র‍্যাবের একাধিক গোয়েন্দা টিম মাঠে রয়েছে। 

আজ মঙ্গলবার বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঈন বলেন, ‘নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটনে র‍্যাব কাজ করছে র‍্যাব। তাঁকে কেউ হত্যা করেছে কি না, কীভাবে তাঁর মরদেহ নদীতে পাওয়া গেল—এসব বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।’ 

এদিকে রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় তার একজন বন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। 

অন্যদিকে মরদেহ উদ্ধারের পর আজ নারায়ণগঞ্জে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরই মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ময়নাতদন্ত করা চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে বুয়েট শিক্ষার্থী মৃত্যুর রহস্য হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাঁর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এই সম্পর্কিত আরও পড়ুন:

হামলায় ম্যাজিস্ট্রেট আহতের ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

মধ্যরাতে ডিবিতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র খাইরুল সজীব

নারায়ণগঞ্জের এমপির ছেলে যুবদল নেতা সজীব পুলিশের হাতে আটক

বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসে ছিলেন ম্যাজিস্ট্রেট, কুপিয়ে জখম করল ডাকাতেরা

শীতলক্ষ্যা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা, চার ডিবি পুলিশ সদস্য গ্রেপ্তার

আড়াইহাজারে ঢাকা ডিবির ৩ সদস্যকে পিটিয়ে জখম

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে মৃত্যু, প্রধান আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে শপিং মলে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার