হোম > সারা দেশ > নড়াইল

মাশরাফির আসনে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন স্বতন্ত্র প্রার্থীর

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী শেখ হাফিজুর রহমান। আজ রোববার দুপুরে নড়াইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ভোট বর্জনসহ ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি। 

শেখ হাফিজুর রহমান বলেন, ‘আজ দুপুর ১২টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ কিছুটা সহনীয় পর্যায়ে ছিল। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় লোকজন সদর উপজেলার চারিখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপ্রবেশ করে তাণ্ডব চালিয়ে প্রকাশ্যে ভোট কেটে নৌকায় সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর চেষ্টা চালায়। আমাদের লোকজন বাধা এবং প্রশাসনের হস্তক্ষেপে এ অনিয়ম সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে আবার তা শুরু হয়।’ 

শেখ হাফিজুর রহমান বলেন, ‘একই ধরনের কারচুপি ও অনিয়ম বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘটিত হয়েছে। শহরের শিবশংকর স্কুলের ভোটকেন্দ্রে হাতুড়ির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। আমি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের লোকজনের কাছে ভোট গ্রহণে অনিয়মের প্রতিকার এবং সুষ্ঠু ভোট গ্রহণের নিশ্চয়তা চাইলেও, এ ঘটনার কোনো প্রতিকার পাইনি। এ নির্বাচন প্রহসনের নির্বাচন। ক্ষমতাসীন দল ভোট কারচুপি করে নির্বাচনে জয়লাভ করতে সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে।’ 

শেখ হাফিজুর রহমান আরও বলেন, ‘ভোট গ্রহণে এ ধরনের অনিয়ম প্রমাণ করে, ক্ষমতাসীন সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমি প্রহসনের এ নির্বাচন বর্জন ও ভোটের ফলাফল প্রত্যাখ্যান করলাম।’ 

সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য নওরোজ মোল্যা, জাতীয় কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক লাকিতুল্লাহ, যুবমৈত্রী জেলা কমিটির সাধারণ সম্পাদক পারভেজ আলম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

নড়াইলে ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুগ্ধ দর্শনার্থীরা

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

নড়াইলে দুটি স্থান থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক হত্যার প্রতিবাদে নড়াইলের সব পেট্রলপাম্প বন্ধ

নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

ঈদে গরুর মাংসের ভাগ চাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বাবা-ছেলেসহ নিহত চার: ৬৯ জনের নামে মামলা

পূর্বশত্রুতার জেরে নড়াইলে পাল্টাপাল্টি হামলা, বাবা-ছেলেসহ নিহত ৪