হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইল প্রতিনিধি 

নড়াইল জেলা হাসপাতালের সামনে নিহত নারী কয়েদির স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদি লাইট বেগমের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম।

লাইট বেগম নড়াইলের লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের বাহার উজানের স্ত্রী। তিনি উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

জেলা কারাগার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১১ সালের ২৪ এপ্রিল লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের মুসা খন্দকারকে হত্যা করে প্রতিপক্ষ। নিহতের ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। গত বছরের ১৪ মে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এলিনা আক্তার এ মামলায় লাইট বেগম, তাঁর দেবর আকরাম মোল্যা ও জাফর খন্দকারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইট বেগম রায় ঘোষণার পর থেকে নড়াইল জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। গতকাল বিকেলে লাইট কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আলোক কুমার বাগচী তাঁকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম জানান, কয়েদি লাইট বেগম উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাঁর চিকিৎসা চলছিল। আইনগত প্রক্রিয়া শেষে লাইট বেগমের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু

নড়াইলে টিকটকে আসক্ত থাকার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার

নড়াইলে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নিহত

মা ছিলেন ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুপুত্রের