হোম > সারা দেশ > নড়াইল

লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুবে রাজিব ভূঁইয়া (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাজিব উপজেলার ধানাইড় গ্রামের জুলহাস ভূঁইয়ার ছেলে এবং সে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, রাজিব ভূঁইয়া মধুমতি নদীর ধানাইড় গ্রামের ঘাট থেকে সাঁতার দিয়ে ওপারে যাওয়ার পথে নদীর মাঝে সে ডুবে যায়। তাঁর স্বজনেরা খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেন।

লোহাগড়া ফায়ার সার্ভিস খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা সন্ধ্যা ৬টার দিকে এসে উদ্ধারকাজ শুরু করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার হয়নি। তবে লাশ উদ্ধার অভিযান চলছে।

নড়াইলে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নড়াইলে গভীর রাতে ডেকে নিয়ে ইনজেকশন পুশ করে হত্যার অভিযোগ

গাছ লাগানোর আহ্বানে নড়াইলে শুরু সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

নড়াইলে বাজার থেকে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল দুই দিনের রিমান্ডে

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত আটক, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াইলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু