হোম > সারা দেশ > নড়াইল

চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি, ধানখেতে মিলল শিশুর মরদেহ

নড়াইল প্রতিনিধি 

নিহত শিশু হামিদা খানম। ছবি সংগৃহীত

নড়াইলের কালিয়ায় চিরকুট পাঠিয়ে হত্যার হুমকির পর ধানখেত থেকে এক শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম হামিদা খানম (৬)। সে ওই গ্রামের শাহানুর শেখ ও হাওয়া দম্পতির মেয়ে। এদিন সকালে বাড়ির পাশ থেকে হামিদার পরিবারকে হত্যার হুমকি দেওয়া চিরকুট পেয়েছিল শিশুটির পরিবার।

নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল দুপুরে হামিদা মায়ের কাছ থেকে আপেল নিয়ে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ি পাশে ধানখেতে হামিদার মরদেহ দেখতে পান স্থানীয়রা। রশি দিয়ে তার হাত বাঁধা এবং কচুরিপানা দিয়ে মরদেহ ঢাকা ছিল।

হামিদার বাবা শাহানুর জানান, গত বুধবার রাতে কে বা কারা বাড়ির পাশে একটি চিরকুট ফেলে যায়। গতকাল সকালে সেই চিরকুটটি তাঁরা পান। সেখানে সাহানুর শেখ ও তাঁর ভাইয়ের সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পূর্বশত্রুতার জের ধরে যারা হত্যার হুমকি দিয়েছিল, তারাই হামিদাকে হত্যা করেছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নড়াইলে বসতঘরে ট্রাক ঢুকে স্কুলশিক্ষার্থী নিহত, ছোট বোন আহত

নড়াইলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকা নিয়ে বিতর্ক: এমপি বাচ্চুর ব্যক্তিগত সহকারী বরখাস্ত

নড়াইলে ঘুড়ি উড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলে প্রায় ১ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু

নড়াইলে টিকটকে আসক্ত থাকার অভিযোগে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

জীবিকার শহরে লেকে ডুবে ৩ জনের মৃত্যু: রঘুনাথপুরে দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে নড়াইলের দুই ভাই-বোন ও এক জামাইয়ের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার