হোম > সারা দেশ > নড়াইল

নারিকেলগাছ থেকে পড়ে গাছির মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নারিকেলগাছ থেকে পড়ে মো. আকুব্বার মোল্যা ওরফে আকবার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আকবার কাশিপুর গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে।

কাশিপুর ইউনিয়নের পরিষদের (ইউপি) সদস্য মো. শহিদ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আকবার পেশায় গাছি ছিলেন। আজ সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির পাশে তিনি নারিকেলগাছে ওঠেন। নারিকেল পাড়তে গেলে এ সময় নারিকেলগাছের পচা ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের ওপর পড়েন। পরে তাঁর শরীরে দেয়ালে থাকা কাচ পিঠের ভেতর ঢুকে ঘটনাস্থলেই মারা যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দুই মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারী শ্রমিকের

এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নাশকতার মামলায় জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

নড়াইলে ১০ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা

অবৈধ ইটভাটা ও উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

লোহাগড়ায় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার

রামদা-চাপাতি নিয়ে হাজিরা দিতে এসেছিলেন ১১ আসামি, আইনজীবীর চেম্বার থেকে আটক