হোম > সারা দেশ > নওগাঁ

পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক নিহত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে পুকুরের পানি সেচের সময় বিদ্যুতায়িত হয়ে শ্রী বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের শেরপুর গাছকুড়ি এলাকায় ঘটনাটি ঘটে। মৃত বিমান একই ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গাছকুড়ি এলাকার সুজন হোসেনের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ চলছিল। সেখানে শ্রমিকের কাজ করছিলেন বিমান। একপর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে শ্রমিক বিদ্যুতায়িত হলো তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁর বদলগাছিতে হাত-পা ও মুখ বেঁধে ক্যানেলে ফেলে যুবককে হত্যার চেষ্টা

শেষ মৌসুমেও আম্রপালির কদর, মণপ্রতি দাম ২৫ হাজার টাকা

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যু

নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু, সৎমাকে সন্দেহ

ধামইরহাটে ছুরিকাঘাতে নারী নিহত, স্বামী আটক

নওগাঁয় স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

খালে গোসল করতে গিয়ে আর ফেরা হলো না স্বামী-স্ত্রীর

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ