হোম > সারা দেশ > নওগাঁ

গাছ কাটা নিয়ে সংঘর্ষে দুজন নিহত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই শরিফুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল হক (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকায় সংঘর্ষ হয়।

এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

শরিফুল ইসলাম বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে এবং আজিজুল হক একই এলাকার মৃত আফসের আলীর ছেলে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচান নামের দুই ব্যক্তির বুধুরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাঁদের জায়গায় গাছ লাগিয়েছিলেন। জমিজমা মাপজোখ করে গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ লাগানোর সুবাদে উভয় পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল দুটি মেহগনি গাছ কেটে নেন। গাছ কাটায় উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হয়।

আজ সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তাঁর অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। সাইফুল অন্য কাজে ব্যস্ত আছেন জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন তাঁর ওপর আক্রমণ করেন। সাইফুলকে রক্ষা করতে এগিয়ে এলে রাম দা, কুড়াল ও হাঁসুয়া দিয়ে অন্যদের ওপর আক্রমণ করলে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা