হোম > সারা দেশ > নওগাঁ

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ক্ষতিগ্রস্ত ধানখেত। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে পূর্ববিরোধের জেরে আগাছানাশক ছিটিয়ে সাত কৃষকের ১০ বিঘা জমির আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ শুক্রবার একই এলাকার ওবায়দুল ইসলাম ও এন্দাদুল ইসলাম ওরফে বিপ্লবসহ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক চানমদ্দিন।

অভিযোগ সূত্রে জানা যায়, রূপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামের মামুন হোসেন, আমিনুল ইসলাম, রিয়াজউদ্দিন, মিজানুর রহমান, মাসুদ হোসেন ও আব্দুল্লাহ মামুনসহ সাত কৃষক রূপনারায়ণপুর মৌজার জেএল নম্বর ১৮২ ও খতিয়ান নম্বর ১৭০-এর আওতাধীন ৩ দশমিক ১৭ একর জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রতিবছরের মতো এবারও ওই জমিতে আমন ধানের চাষ করেন তাঁরা।

অভিযোগে বলা হয়, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে গত মঙ্গলবার রাতে ওই জমিতে আগাছানাশক ছিটিয়ে ধানগাছ নষ্ট করা হয়। এতে কৃষকদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, এর আগেও ওই জমিতে চাষ করা আলু ও সরিষা নষ্ট করা হয়েছিল। এ ঘটনায় গ্রাম আদালতে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিপ্লব বলেন, ‘তাঁরা জোর করে আমাদের জমি দখল করে ধান চাষ করেছেন। ধানগাছে তাঁরাই কীটনাশক ছিটিয়ে এখন আমাদের হয়রানি করার চেষ্টা করছেন।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান আজকের পত্রিকাকে বলেন, কীটনাশক ছিটিয়ে ধানগাছ নষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মান্দায় মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন আটক

কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যা, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫

বিদায়ের সুর আর রক্তিম সিঁদুর খেলায় মাতোয়ারা নওগাঁর নারীরা

নওগাঁর মান্দা: হাটবাজারের উন্নয়নের লাখ লাখ টাকা নয়ছয়

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি