হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 নওগাঁ প্রতিনিধি

ইমন। ছবি: সংগৃহীত

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের জননী ছাত্রাবাসের ১০৯ নম্বর রুমে একাই থাকতেন ইমন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ছাত্রাবাসে আসার পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি। এ কারণে শনিবার সকাল ৯টার দিকে তাঁর মামা ছাত্রাবাসে এসে দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সেখানে থাকা শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইমনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে