হোম > সারা দেশ > নওগাঁ

কাজে এসে নিখোঁজ রাজমিস্ত্রি, ১৮ দিন পর শ্মশানঘাটে মিলল মরদেহ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর বদলগাছী উপজেলায় কাজ করতে এসে নিখোঁজ হওয়া এক রাজমিস্ত্রির মরদেহ ১৮ দিন পর একটি শ্মশানঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রামের মরাপুতি শ্মশানঘাটের একটি আমগাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম নয়ন কুমার মহন্ত (২৪)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মহন্তের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চকবেনী গ্রামের আদিবাসী শ্মশানঘাট এলাকায় অজিত নামে স্থানীয় এক ব্যক্তি একটি আমগাছের সঙ্গে হেলান দিয়ে একজনকে বসে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। পরে পুলিশকে জানানো হলে সন্ধ্যায় বদলগাছী থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৮ দিন আগে নয়ন কুমার মহন্ত বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজে আসেন। সহকর্মীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লোকমারফত নয়নের পরিবার জানতে পারে যে চকবেনী শ্মশানঘাটে নয়নের মরদেহ পড়ে আছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রসূতির মৃত্যু, শিশু দত্তক নিতে ভিড়

প্রসূতি একাই এসেছিলেন হাসপাতালে, বাচ্চাকে দত্তক নিতে ভিড়

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ১২ পদে বিএনপি প্যানেলের জয়

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

ভাতাভোগী আ.লীগ সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল

স্কুলের সামনে পুকুর খনন বিএনপি নেতার, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকেরা

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস