হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 নওগাঁ প্রতিনিধি

প্রতীকী ছবি

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া (তেঁতুলতলী) এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সরদার (৫৫), তিনি পেশায় চালকল ব্যবসায়ী। অপরজন হলেন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে তেঁতুলতলী এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিপাহ ভাইরাসে নওগাঁর এক নারীর মৃত্যু

হাদি হত্যার বিচারের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ

নওগাঁয় জামায়াতের জনসভা, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

নওগাঁয় ভিডিও করাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

নওগাঁর বদলগাছিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগর: সার নিয়ে কারসাজি, বিপাকে কৃষকেরা

হলুদ নিয়ে হাটে যাচ্ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ কৃষক, ট্রাকচাপায় ঝরল প্রাণ

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় নিহত ৫

নওগাঁয় টয়লেটের সেপটিক ট্যাংকে অজ্ঞাতনামা নারীর মরদেহ