হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় শিক্ষার্থীদের মারধর, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় । ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পুলিশপ্রধান শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেন।

স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অবকাঠামোগত নানা সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। এসব সমস্যার প্রতিবাদ করায় গত সোমবার দুই শিক্ষার্থীকে মারধর করেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান। একই ঘটনায় মঙ্গলবার আরও দুজনকে মারধর করা হয়। এর মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস রহমান বলেন, প্রধান শিক্ষক মাঝেমধ্যেই শিক্ষার্থীদের মারধর করতেন। তাঁর আচরণে বিরক্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। তিনি বলেন, বিদ্যালয়ের পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে। শিক্ষকদের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা