হোম > সারা দেশ > নওগাঁ

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠানে বক্তব্য দেন সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘দেশ বন্যার পানিতে ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে পরিবার নিয়ে ফটোসেশনে ব্যস্ত।’ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ধামইরহাট উপজেলা শাখা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।

সারজিস আলম বলেন, ‘বন্যার পানিতে মানুষ মারা যাচ্ছে, স্বজনেরা কবর দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না, গবাদিপশু পানির স্রোতে ভেসে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের আরও সক্রিয়ভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল।’

তিনি বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে ইনসাফ ও ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করে যাব। তরুণ ও যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতেও কাজ করব।’

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতারা বাইরে মাদকের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু রাতের বেলা মাদক ব্যবসার লাভের অংশ থেকে ভাগ নেন—এমন অভিযোগ রয়েছে। এভাবে তরুণ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

সারজিস আলম বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা বাহিরে শিক্ষার উন্নয়ন নিয়ে সুন্দর কথা বলে, আর প্রত্যেকটা স্কুলে গিয়ে দলের সবচেয়ে অযোগ্য চাটুকার লোকটাকে, বিদ্যালয়ের সভাপতি বানানোর জন্য এমন কোনো নোংরামি নেই যে তারা করে না। এভাবে তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে।’

সারজিস আলম আরও বলেন, ‘জুলাইয়ের আদর্শ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আগামী নির্বাচনে ঘুষ, দুর্নীতি ও দখলবাজদের প্রতিহত করতে হবে। সৎ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে না পারলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।’

এর আগে ধামইরহাট বাজারের নিমতলী মোড় থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ বের করা হয়। পদযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমাইতাড়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, ধামইরহাট উপজেলা এনসিপির আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্যসচিব আব্দুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে

বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২৩৭ গাছ কাটা হচ্ছে, নেপথ্যে স্থানীয় মহিলা দলের নেত্রী

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নওগাঁয় টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, সমিতির চেয়ারম্যান গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ৫৫টি গাছ কাটার অভিযোগ, গ্রাম আদালতে লিখিত অভিযোগ

ধামইরহাটে যাত্রীছাউনি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন বাবা, সেই ছেলের হাতেই খুন

ধামইরহাটে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার