হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে মারধর করে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর আত্রাইয়ে আবুল কালাম আজাদ (৫০) নামের এক ধান-ভুট্টা ব্যবসায়ীকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী আজাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আবুল কালাম আজাদ আত্রাই উপজেলার নবাবের তাম্বু গ্রামের মোবারক আলীর ছেলে।

ব্যবসায়ী আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি আত্রাই রেলওয়ে স্টেশন থেকে পাওনা টাকা নিয়ে সাহেবগঞ্জ বাজারে যান। সেখান থেকে একজন অপরিচিত যাত্রীসহ ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘পথে মহিলা কলেজের অদূরে একটি কালভার্টের কাছে এসে সঙ্গে থাকা ওই যাত্রী প্রস্রাব করার জন্য ভ্যান থেকে নামে। এর পরপরই ভ্যানচালক এবং ওই যাত্রী গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আমাকে মারধর করে। এরপর আমার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।’

ছিনতাইকারীদের আক্রমণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে ভর্তি করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনার কথা আমরা মৌখিকভাবে শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।’

বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন বাবা, সেই ছেলের হাতেই খুন

ধামইরহাটে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

নিয়ামতপুরে রাস্তার ধারে পড়ে ছিল মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

ধামইরহাটে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার

মান্দায় অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদককে মারধর, মহাসড়ক অবরোধ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, পরে ফিরিয়ে নেয় বিএসএফ

সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান

সেনপাড়া প্রাথমিক স্কুল: প্রধান শিক্ষকের ‘রাজকীয়’ বিদায়