হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বিলে ভাসছিল কাউন্সিলরের মরদেহ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় বিলের পানিতে ভাসমান অবস্থায় এক কাউন্সিলরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের দিকে উপজেলার পাটিচড়া এলাকায় বুড়িদহ বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত কাউন্সিলরের নাম মিজানুর রহমান মিতু (৪০)। তিনি নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মিতু পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মণ্ডলের ছেলে। 

মৃতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মিজানুর রহমান গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ছোট চাঁদপুর এলাকার নিজ বাসায় ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। 

ওসি আরও বলেন, মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি (মিজানুর) মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যাকাণ্ড, নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম