হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁর ৬টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১.৯৩ শতাংশ

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ৬টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৩২ শতাংশ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, নওগাঁ-১ আসনে ৩৩ শতাংশ, নওগাঁ-২ আসনে ৩৭ দশমিক ৫৬ শতাংশ, নওগাঁ-৩ আসনে ৩২ দশমিক ২৫ শতাংশ, নওগাঁ-৪ আসনে ৩৭ শতাংশ, নওগাঁ-৫ আসনে ২৩ শতাংশ, নওগাঁ-৬ আসনে ২৮ দশমিক ৮০ শতাংশ ভোট পড়েছে। এই ভোটের হারে পোস্টাল ব্যালট গণনা করা হয়নি।

এর আগে, সকাল সাড়ে সাতটায় ৬টি আসনে ৭৮২টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের বেশ ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

এদিকে, এই ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করছে। ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোবাইল টিমও কাজ করছে। এখনো জেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নওগাঁর ৬টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩২ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি আসনে ভোটার রয়েছে ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন এবং নারী ভোটার রয়েছে ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ২১ জন।

বদলগাছীতে ৫ পেট্রলবোমা উদ্ধার

ধামইরহাটে ৫৩ ভোটকেন্দ্রের ৩৭টি ঝুঁকিপূর্ণ

নিপাহ ভাইরাসে নওগাঁর এক নারীর মৃত্যু

হাদি হত্যার বিচারের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ

নওগাঁয় জামায়াতের জনসভা, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

নওগাঁয় ভিডিও করাকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ১০

নওগাঁর বদলগাছিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগর: সার নিয়ে কারসাজি, বিপাকে কৃষকেরা

হলুদ নিয়ে হাটে যাচ্ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ কৃষক, ট্রাকচাপায় ঝরল প্রাণ