হোম > সারা দেশ > নওগাঁ

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন ও ঘরছাড়া করার অভিযোগে আব্দুল মমিন ও আব্দুল মুকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (১৩ জুন) উপজেলার উমার ইউনিয়নের খড়মপুর এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— খড়মপুর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫)।

ধামইরহাট থানা-পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী বৃদ্ধা মায়ের নাম চাঁদ সুলতানা। দীর্ঘদিন ধরে সম্পত্তি লিখে নেওয়ার জন্য তাঁর ওপর ছেলেরা নির্যাতন চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্ত ওই দুই ব্যক্তি নিজেদের নামে সম্পত্তি লিখে নেওয়ার জন্য তাঁদের মা চাঁদ সুলতানার ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এর একপর্যায়ে মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নিতে ব্যর্থ হয়ে তাঁরা তাঁকে নিজের বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে শনিবার ধামইরহাট থানা-পুলিশের একটি দল খড়মপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃদ্ধা মাকে নির্যাতন ও উচ্ছেদের ঘটনায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই ভাইকে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শেষে নওগাঁ জেলা আদালতে পাঠানো হয়েছে।

সম্পত্তির জন্য বৃদ্ধ মাকে নির্যাতন, দুই ছেলে গ্রেপ্তার

ক্রেতার কাছে পৌঁছানোর আগেই নষ্ট আম, সুন্দরবন কুরিয়ারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

পুরোনো মোবাইল ব্যবসায়ী হত্যাকাণ্ড: দুজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও মোবাইল ফোন

জমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতন বিএনপি নেতার

লিবিয়ায় অপহরণের শিকার আলমগীর: আড়াই মাস পর মৃত্যুর খবর

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আম পাড়া নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

মান্দায় স্ত্রীকে ভিডিও কলে রেখে প্রবাসী যুবকের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ