হোম > সারা দেশ > নওগাঁ

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছী উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম মীর ইসমাইল হোসেন (৮৩)। তিনি বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এর আগে ২০ জুলাই রাতে ওই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০ জুলাই রাতে বিশ্বকাপের ফুটবল খেলা দেখার জন্য এলাকায় ভূরিভোজের আয়োজন করা হয়। এতে কলাগাছের পাতায় খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়। এ সময় ইসমাইল হোসেন বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে পাতা কাটার সিদ্ধান্ত নেন। ভাতিজা মীর বাঁধন বিষয়টি জেনে চাচা ইসমাইল হোসেনের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাঁধনের বাবা মীর মোশাররফ হোসেনও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে বড় ভাইকে মারধর করেন। এতে গুরুতর আহত হন ইসমাইল। দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ সকালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মীর মোশাররফ হোসেনের স্ত্রী বেদেনা বেগম এবং তাঁদের ছেলে মীর বাঁধনকে আটক করেছে। পলাতক মীর মোশাররফ হোসেনকে আটকের চেষ্টা চলছে।

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে

বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২৩৭ গাছ কাটা হচ্ছে, নেপথ্যে স্থানীয় মহিলা দলের নেত্রী

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নওগাঁয় টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, সমিতির চেয়ারম্যান গ্রেপ্তার