হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে পোরশা ও মহাদেবপুর উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭), একই গ্রামের সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫) এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকাল থেকেই শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশেই ধানের মাঠে কাজ করছিলেন। বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতেই ভিজেই মাঠে কাজ করছিলেন তাঁরা। 
হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্বজন ও স্থানীয়রা লাশ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসেন। 

এদিকে পোরশায় উপজেলায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন চকবিষ্ণপুর গ্রামের রফিকুল ইসলাম। বেলা ৩টার দিকে উপজেলার পুনর্ভবা নদীর তীরবর্তী পশ্চিম ডোবা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুপুর ১২টার দিকে রফিকুল ইসলামসহ স্থানীয় আরও কয়েকজন পুনর্ভবা নদীতে খেয়া জাল দিয়ে মাছ ধরতে যান। দুপুরের পর বৃষ্টি শুরু হয়। হঠাৎ সেখানে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন বিতরণ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম