হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ সীমান্ত দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার 
ভোরে উপজেলার আইহাই সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বিএনপির কার্যালয়ে হামলা–ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

জেলা গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক হাশমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় ভোর ৪টার দিকে ভারতে পালানোর সময় মেহেদীকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। রাজনৈতিক ছত্রচ্ছায়ায় নানা অপকর্মে জড়িত ছিল মেহেদী। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট শহরের কেডির মোড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৩ আগস্ট সদর মডেল থানায় এই মামলা করেন জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ।

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিয়ামতপুরে সন্তানকে বিষ পানে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কলাগাছের পাতা কাটা নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে নিহত ১, আহত ৫

বৃষ্টিতে ডুবছে সবজির খেত, বাজারে বেড়েছে দাম

জুলাই শহীদ দিবসে বদলগাছীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাঁটুপানি মাড়িয়ে যেতে হয় বিদ্যালয়ে, ভোগান্তিতে শতাধিক শিক্ষার্থী

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে

বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২৩৭ গাছ কাটা হচ্ছে, নেপথ্যে স্থানীয় মহিলা দলের নেত্রী