হোম > সারা দেশ > নওগাঁ

পতিসরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মজয়ন্তী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

আত্রাই উপজেলার পতিসরে কবিগুরুর কুঠিবাড়ি ও কাছারি বাড়িতে চলছে সাজসজ্জার কাজ। ছবি: আজকের পত্রিকা

আগামীকাল শুক্রবার, ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কবিগুরুর কুঠিবাড়ি ও কাছারি বাড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জন্মজয়ন্তী উদ্‌যাপন করা হবে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য পরিবেশনা এবং রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে।

১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৈতৃক সূত্রে প্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি দেখাশোনার জন্য তিনি প্রথম ১৮৯১ সালের ১৫ জানুয়ারি পতিসরে আসেন। এরপর নাগর নদের তীরে অবস্থিত পতিসরের কুঠিবাড়ি ও কাছারি বাড়িতে চার দশকেরও বেশি সময় ধরে তাঁর আসা-যাওয়া ছিল।

পতিসরে অবস্থানকালে তিনি বহু বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী ও সুরকার। এলাকার প্রজাদের কল্যাণে তিনি এখানে কৃষি ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানও স্থাপন করেছিলেন।

রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ ১৯৩৭ সালের ২৭ জুলাই পতিসরে আসেন। ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) তিনি মৃত্যুবরণ করেন।

কাছারি বাড়ি প্রাঙ্গণে রবীন্দ্র ভাস্কর্য। ছবি : আজকের পত্রিকা

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং নওগাঁ জেলা প্রশাসনের বাস্তবায়নে জন্মজয়ন্তী উদ্‌যাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারের রবীন্দ্রসংগীত শিল্পী ড. হারুন অর রশীদ। সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, শুক্রবার সকাল ১০টা থেকে পতিসরের দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি পতিসর কলেজ মাঠে ১০ দিনব্যাপী রবীন্দ্রমেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নওগাঁর মান্দা: ২ শতাধিক গাছ সাবাড় হচ্ছে নেত্রীর নির্দেশে

বন বিভাগের অনুমোদন ছাড়াই সরকারি রাস্তার ২৩৭ গাছ কাটা হচ্ছে, নেপথ্যে স্থানীয় মহিলা দলের নেত্রী

নওগাঁয় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নওগাঁয় টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, সমিতির চেয়ারম্যান গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ৫৫টি গাছ কাটার অভিযোগ, গ্রাম আদালতে লিখিত অভিযোগ

ধামইরহাটে যাত্রীছাউনি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন বাবা, সেই ছেলের হাতেই খুন

ধামইরহাটে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার