হোম > সারা দেশ > নওগাঁ

রাণীনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

রাণীনগরে রাতভর অভিযান চালিয়ে আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, গতকাল রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে জমিসংক্রান্ত মামলায় করজগ্রাম এলাকার সায়েদ আলীর ছেলে আব্দুস সাত্তার, একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বুলু প্রামাণিক, ময়েজ উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম ও আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ একই রাতে ভান্ডার গ্রামের সেকেন্দারের ছেলে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। মামুনুর রশিদ একটি মামলায় তিন বছর ও অন্য একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

মধুপুর গ্রামের মোজাহারের ছেলে জালাল উদ্দীন ও নিচতালিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল রানাকেও গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।

এ ছাড়া চুরির মামলায় দুধকন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

বিএনপি ৫ বছর শাসন করলে দুর্ভিক্ষে পড়তে হবে: নওগাঁয় রাশেদ প্রধান

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯

সারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ কৃষকদের

নওগাঁয় গভীর রাতে জানালা ভেঙে বৃদ্ধার ঘরে চুরি

নওগাঁ থেকে রাজশাহীতে সরানোর সময় ১২০ বস্তা সার জব্দ

শিয়াল দেখে বাবার কাছে ছুটছিল শিশু, পাওয়ার টিলারের নিচে পড়ে মৃত্যু

নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

নিয়ামতপুরে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ আটক ১

তালাকপ্রাপ্ত নারীকে বিয়েতে পরিবারের অসম্মতি, কিশোরের আত্মহত্যা