হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় শীতের প্রথম ধাক্কা, পারদ নেমেছে ১৪.৯ ডিগ্রিতে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর বদলগাছীতে ভোরের কুয়াশায় ঢাকা চারদিক। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর বদলগাছীতে মৌসুমের প্রথম ঠান্ডার আমেজ বইছে চারদিকে। আজ মঙ্গলবার ভোর ৬টায় বদলগাছীতে তাপমাত্রা নেমে আসে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে সর্বনিম্ন। ভোরের কুয়াশায় ঢাকা চারদিক যেন একেবারে শীতের আগমনী বার্তা দেখিয়েছে।

ভোর থেকে সূর্যের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলে, কিন্তু সেই আলোয় তেমন উষ্ণতা নেই। গ্রামের পথঘাটে দেখা গেছে শীতের পোশাক জড়িয়ে মানুষজনের আনাগোনা। কেউ গায়ে চাদর, কেউবা সোয়েটার পরে ছুটছেন খেতের কাজে। শহরাঞ্চলে অফিসগামী মানুষও এখন চায়ের দোকানে একটু গরম চায়ের কাপে খুঁজছেন উষ্ণতার স্বাদ।

স্থানীয় কৃষক রনি হোসেন বলেন, ‘এই ঠান্ডা আবহাওয়া রবিশস্যের জন্য উপকারী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য না উঠলে শিশির আর ঠান্ডায় খেতে কাজ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়।’ ভ্যানচালক আব্দুল মজিদ বলেন, ‘তিন-চার দিন ধরে হালকা শীত লাগছো, কিন্তু আজকা ভোর থেকে খুব ঠান্ডা।’

নওগাঁর বদলগাছীতে ভোরের কুয়াশায় ঢাকা চারদিক। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় রাতের তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি কমে গেছে। কয়েক দিন ধরে ১৬-১৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘুরপাক খাচ্ছে। কিন্তু আজকে ভোর ৬টায় ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বনিম্ন। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।’

এদিকে হাটবাজারগুলোতে ইতিমধ্যে দেখা গেছে শীতবস্ত্র বিক্রির ধুম। শীতের এই প্রথম ধাক্কায় নওগাঁর প্রকৃতি পেয়েছে নতুন রূপ, কুয়াশা, শিশির আর ঠান্ডা হাওয়ার মিশ্রণে জেলাজুড়ে এখন এক মনোমুগ্ধকর শীতের আমেজ।

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

নওগাঁয় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

ভাতাভোগী আ.লীগ সমর্থকদের চাল না দেওয়ার অডিও ভাইরাল

স্কুলের সামনে পুকুর খনন বিএনপি নেতার, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবকেরা

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

সংসদে নওগাঁর ছয় নতুন মুখ

নওগাঁ-৬ আসনে ধানের শীষের শেখ রেজাউল ইসলাম রেজু বিজয়ী

নওগাঁ-৪ আসনে ধানের শীষের ইকরামুল বারী টিপু বিজয়ী

নওগাঁর ছয়টি আসনের সব কটিতেই ধানের শীষ এগিয়ে