হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় লিপি আক্তার (২৬) নামের এক নারী মারা গেছেন। এ সময় তাঁর শিশুসন্তান আরিয়ান (২) গুরুতর আহত হয়েছে।

গতকাল শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি ডাচ্‌-বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ি নামক স্থান দিয়ে ময়মনসিংহ সদর উপজেলার চরবৌলা গ্রামের এখলাস উদ্দিনের স্ত্রী লিপি আক্তার তাঁর শিশুসন্তান আরিয়ানকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৪-৪৬৫৩) তাঁকে চাপা দিলে তিনি ও তাঁর শিশুসন্তান গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে লিপি আক্তার মারা যান।

গুরুতর আহত শিশুসন্তান আরিয়ানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবি এম মেহেদী মাসুদ জানান, প্রাইভেট কারের ধাক্কায় নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়: পিবিআই

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১,৬০০ গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হালুয়াঘাটে তুলার গুদামে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

মাকে ধর্ষণের অভিযোগ, যুবককে গলা কেটে হত্যা করলেন চার ছেলে

প্রতিবন্ধী শফিকুলের পরিবারের পাশে ত্রিশালের ইউএনও

প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে অসহায় বৃদ্ধার ঘর করে দিলেন এমপি

মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড