হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ ফুলপুর সড়কের গোয়াতলা শশার বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গোয়াতলা এলাকার আমজত আলীর ছেলে শামসুল হক (৩০) ও আটপাড়া এলাকার হাসেন আলীর ছেলে শাহজাহান (৪৫)।

তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মেহদী হাসান বলেন, গোয়াতলা শশার বাজার এলাকায় বাই রোড থেকে একটি মোটরসাইকেল ময়মনসিংহ ফুলপুর সড়কে উঠছিল। এ সময় ঢাকা থেকে হালুয়াটগামী ইমাম পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

মেহদী হাসান আরও বলেন, মরদেহ দুটি স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। বাস আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সেই হরিদাস এবার প্রতারণার মামলায় ময়মনসিংহ কারাগারে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় এক দিনে তিন কারখানায় ৪ শ্রমিকের মৃত্যু

ভালুকায় পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিএনপির নামে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে হুমকি-ধমকি, ভিডিও বার্তায় পাল্টা হুমকি ইউএনওর

মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক, মসজিদের মাইকে ঘোষণার পর বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ মেডিকেলে ১৪ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা

দলিল লেখক মিন্টু হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন