হোম > সারা দেশ > ময়মনসিংহ

পরিবারের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে, বুলেটে গেল প্রাণ

ময়মনসিংহ প্রতিনিধি

আব্দুর রহিম। ছবি: সংগৃহীত

সংসারের অভাব ঘোচাতে কয়েক বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার যুবক আব্দুর রহিম (৩০)। কিন্তু বিধিবাম! পরিস্থিতি তাঁকে রাশিয়ায় চুক্তিভিত্তিক সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হতে বাধ্য করে। ২ মে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় বুলেটবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুর রহিম। চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (১১ মে) তাঁর মৃত্যুর সংবাদ পরিবারের কাছে পৌঁছায়। এরপর পরিবারে নেমে আসে শোকের ছায়া। আব্দুর রহিম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পু‌টিজানা গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, ‎আব্দুর রহিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। সংসারের অভাব-অনটন দূর করতে বিদেশে গিয়ে তিনি ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েন। কিন্তু তাঁর এমন করুণ মৃত্যু পরিবারকে আরও অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে।

‎এদিকে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা সরকারের কাছে সহযোগিতা ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, অন্তত প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখতে চান তাঁরা।

নিহত ব্যক্তির বাবা আজিজুল হক বলেন, ‘পরিবারের সুখের আশায় জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠাই। তার সঙ্গে নিয়মিত কথা হতো। পরিবারের যেকোনো বিপদে তাকে পাশে পাওয়া যেত। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সহযোদ্ধা ও পরিচিতদের মাধ্যমে ১১ মে রা‌তে তার মৃত্যুর খবর জানতে পারি। আমার পরিবারের এখন কী হবে? আমি কেমনে চলব? আমার সব শেষ হয়ে গেল। আমার সন্তানের লাশটা অন্তত ফেরত দিক।'

‎আব্দুর রহিমের মা রমিছা খাতুন সন্তানের কথা মনে করে বারবার জ্ঞান হারাচ্ছেন। আর বলছেন, ‘আমার আদরের সন্তানকে ফিরিয়ে আনিয়া দাও।’

নিহত ব্যক্তির মামা আফসার আলী বলেন, ‘আমার বোনের খুব কষ্টের সংসার। পরিবারের জন্য বিদেশে যায় আমার ভাগনে। হঠাৎ যুদ্ধে জড়িয়ে যায়। আমরা ভাগনের লাশটা দ্রুত ফেরত চাই। এর পাশাপাশি সরকার যেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়।'

‎এ বিষয়ে ফুলবাড়িয়ার সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ‘আমরা এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর দ্রুত লাশ ফেরত আনতে যে ব্যবস্থা করা দরকার, আমরা তা করব।' তিনি সতর্ক করে বলেন, অর্থের প্রলোভনে পড়ে কেউ যেন এ রকম ফাঁদে পা না দেয়।

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১,৬০০ গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হালুয়াঘাটে তুলার গুদামে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

মাকে ধর্ষণের অভিযোগ, যুবককে গলা কেটে হত্যা করলেন চার ছেলে

প্রতিবন্ধী শফিকুলের পরিবারের পাশে ত্রিশালের ইউএনও

প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে অসহায় বৃদ্ধার ঘর করে দিলেন এমপি

মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকা: সংকটে সেই কুমিরের খামার