হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

‎ময়মনসিংহের গফরগাঁওয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে রাকিব নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার যশরা ইউনিয়নের তাল এলাকায় শীলা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়া (২০) ওই এলাকার মৃত আতাহার আলীর ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আরেক যুবকের সঙ্গে সকালে শিলা নদীতে মাছ ধরতে যান রাকিব। নদীতে নামার কিছুক্ষণ পর তাঁকে পানিতে ডুবে যেতে দেখে আশপাশের লোকজন চিৎকার করতে থাকেন। কিছুক্ষণ পর এলাকাবাসী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক