হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

ভালুকায় কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে একটি কল আসে। তখন আমাকে জানানো হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকায় একটি কার্টনে নবজাতককে ফেলে রাখা হয়েছে।

‘এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কার্টনসহ নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নবজাতকের মরদেহ ভালুকা মডেল থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে দুই যুবক এসে নবজাতকসহ কার্টনটি মহাসড়কের হাজির বাজার এলাকায় ছুড়ে ফেলে পালিয়ে যান। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা দুই যুবক বিষয়টি দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। তবে স্থানীয় বাসিন্দারা নবজাতকটিকে জীবিত দেখতে পেয়েছেন বলে জানান।

পরে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে পুলিশ এসে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলের বহরে অগ্নিসংযোগ

ঈদের ছুটি শেষেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

ঈদের দিন তারাকান্দায় অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত