হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল ও রাতে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে তাঁদের মৃত্যু হয়। 

মৃতরা হলেন—জেলার হালুয়াঘাট উপজেলার নাগলা এলাকার মো. মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার পাঁচবাগ এলাকার নাছিমা আক্তার (৩৫)। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তিসহ ওয়ার্ডে ৩২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৬ জন পুরুষ, পাঁচজন নারী ও একজন শিশু। 

তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত বেশির ভাগ রোগী ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে আসা। আতঙ্কিত না হয়ে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।

রেলের জমি দখল করে গরু-ছাগলের খামার

ফুলবাড়িয়ায় দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনলেন জাইমা রহমান

ময়মনসিংহে লরির চাপায় টমটমচালক নিহত

চালকদের অতিরিক্ত কর্মঘণ্টায় দুর্ঘটনা বাড়ছে: বিআরটিএ চেয়ারম্যান

পলাতক আসামি চেয়ারম্যানদের থেকে স্বাক্ষর নিচ্ছেন ইউপি সচিব, এমপি বললেন ব্যবস্থা নেব

ভালুকায় ট্রাকের ধাক্কায় পৌর ছাত্রদল নেতা নিহত

ভোররাতে ঘুম, ১২ ঘণ্টা পর দরজা ভেঙে কলেজছাত্রকে ডেকে তুলল ফায়ার সার্ভিস

মাদক বিক্রির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫