হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে ৫ দিন আগেই শুরু হবে নজরুলজয়ন্তীর উৎসব, সমাপনী দিনে থাকবেন প্রধানমন্ত্রী

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে জাতীয় অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রস্তুতিমূলক সভা হয়। আজ শনিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে। ছবি: আজকের পত্রিকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে এবার পাঁচ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান আগামী ২১ মে শুরু হবে। বর্ণাঢ্য এই আয়োজনের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান বিষয়ে এক প্রস্ততিমূলক সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী তাঁর অফিশিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে এই বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা হয়।

সভায় জানানো হয়, প্রতিবছর ২৫ মে অনুষ্ঠান হলেও এবার তা এগিয়ে এনে ২১ থেকে ২৫ মে ত্রিশালে জাতীয়ভাবে উদ্‌যাপিত হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে থাকবে নানা সাংস্কৃতিক ও সাহিত্যিক কর্মসূচি। পাশাপাশি থাকবে নজরুল মেলা ও নজরুল বইমেলা। নজরুল জন্মজয়ন্তীর সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা এবং সার্বিক কর্মপরিকল্পনা প্রণয়নে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ত্রিশালের স্থানীয় সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটন। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন ড. মো. জাহাঙ্গীর আলম, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নাল আবেদীন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা ডিজিএফআইয়ের অতিরিক্ত পরিচালক মো. জুলফিকার আহমেদ, জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক ড. সুলতানা কানিজ আয়শা, জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল-ফুলবাড়িয়া সার্কেল) হাসান ইসরাফিল, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

অসুস্থ বাবার ভরসা কিশোর শাওন, থমকে গেছে শিক্ষাজীবন

ময়মনসিংহে বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের নিরঙ্কুশ জয়

ময়মনসিংহ মেডিকেলে মারামারির ঘটনায় ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মামলা

নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

হালুয়াঘাটে বাড়ছে ট্রান্সফরমার চুরি, বিপাকে বোরোচাষিরা

হামের উপসর্গ নিয়ে মমেকে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭

নান্দাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৫

নান্দাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে লরি-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৩

কলেজছাত্র ইকবাল হত্যা: ময়মনসিংহে ৭ জনের মৃত্যুদণ্ড