হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাকরিপ্রত্যাশীকে জিম্মি করে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তিকে বাড়িতে এনে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে শাহজাহান (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের নাপতের আলগী গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। এ সময় মাকসিদুল গাজি (২৭) নামের এক ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। 

মাকসিদুল গাজির বাড়ি খুলনায়। একই অভিযোগে একাধিকবার শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আল ইমরান। 

ওসি আল ইমরান জানান, শাহজাহান প্রথমে পত্রিকায় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেন। পরে ঠিকানা মতো কোনো চাকরিপ্রত্যাশী এলে তাঁকে নিজ বাড়িতে নিয়ে জিম্মি করে পরিবারের কাছ থেকে টাকা আদায় করেন। দুদিন আগে খুলনার মাস্টার্স ডিগ্রিধারী মাকসিদুল গাজি নামের বেকার যুবক বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য ময়মনসিংহে আসেন। আসার পর তাঁকে জিম্মি করা হয়। তাঁর বাড়িতে মোবাইল ফোনে কল করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন শাহজাহান ও তাঁর সঙ্গীরা। 

স্থানীয় লোকজন মাকসিদুলকে জিম্মি করার বিষয় টের পেয়ে শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ শাহজাহানকে থানায় নিয়ে যান। পরে ভুক্তভোগী মাকসিদুল গাজি বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার অন্য আসামিরা হলেন নাপতের আলগী গ্রামের সবুজ ও নান্দাইল উপজেলার শফিকুল। তাঁরা পলাতক রয়েছেন বলে জানান জানান ওসি আল ইমরান। 

গৌরীপুর থানার আরেক ওসি সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার একই ধরনের অভিযোগে শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে একটি চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে আরও কিছু নাম পাওয়া গেছে। আজ বুধবার শাহজাহানকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪