হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে বজ্রাঘাতে এক নারীর মৃত্যু, ৩ নারীসহ আহত ৪

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রাঘাতে জহুরা খাতুন (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তিন নারীসহ আরও চারজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। জহুরা ওই গ্রামের মোস্তফার স্ত্রী।

স্থানীয় সোহাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাদির আহম্মেদ ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

বজ্রাঘাতে আহতরা হলেন একই গ্রামের নাজমা বেগম (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।

জানা গেছে, আজ বুধবার সকালে জহুরাসহ ওই তিন নারী রান্নাঘরে কাজ করছিলেন। রফিকুল ইসলাম বসতঘরে ছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে জহুরা আহত হন। পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহাগী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যুসহ চারজন আহত হয়েছে বলে শুনেছি। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও তিন নারীসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

গফরগাঁওয়ে নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

মাদক সেবনের দায়ে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা বহিষ্কার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

৮ ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাংবাদিক কামাল

হালুয়াঘাটে ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, অর্থদণ্ড-জেল