হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও ২৫ শিশু

ময়মনসিংহ প্রতিনিধি

ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ শিশু ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার মধ্যে তাদের ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে এ রোগের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা ৮৮।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪৮২ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৮১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মোট ১১ শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সর্বশেষ নতুন করে ২৫ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

বালুবাহী ট্রাকে সড়ক নষ্ট, চলাচল বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

ঈশ্বরগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে মিলল সিপাহির ব্যাগভর্তি খণ্ডিত মরদেহ

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক এমপিসহ ৩০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ৪

পুলিশ ছেলের কাছ থেকে বাবা নিখোঁজ, ব্রহ্মপুত্র নদে মিলল লাশ

নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৪

গফরগাঁও ও নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৭

কাদা পরিষ্কার করতে পুকুরে, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভালুকায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার