হোম > সারা দেশ > ময়মনসিংহ

সীমান্তে বিজিবির অভিযানে ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি

সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ওষুধের বাজারমূল্য প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে আজ দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ।

বিজিবি জানায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। ভোরে বিজিবির সদস্যরা পানিহাতা সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান শুরু করলে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করতে এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন বায়েজীদ বলেন, ‘সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় ওষুধের চালানটি আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিকেএসপির নতুন শাখা স্থাপনে হালুয়াঘাট-ধোবাউড়া পরিদর্শনে সচিব ও প্রতিনিধিদল

একই মসজিদে ৫৬ বছর, ইমামকে ভালোবেসে ওমরাহ করতে পাঠালেন এলাকাবাসী

মোটরসাইকেল দুর্ঘটনায় জাককানইবির সাবেক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নান্দাইলে মাদক সেবনের দায়ে নারীকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কমিটি গঠন: আর্থিক লেনদেনের অভিযোগে পদবঞ্চিতদের ঝাড়ুমিছিল, ভিডিও ভাইরাল

বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, সভাপতি হাম্মাদুর ও সম্পাদক আদহাম

অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করলেন হালুয়াঘাটের ইউএনও

কাজ না করেই ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে