হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ৯ নম্বর ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারেকের বাড়ি দুর্বারচর গ্রামে। তিনি বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশের বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বারচর সড়কে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল বারেকের ছেলে বিজিবি সদস্য মাজহারুল ইসলাম আকাশ সামাজিক যোগাযোগমাধ‍্যমে এক পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হারালাম। বাবা, তোমার শূন্যতা কিভাবে পূরণ করবো। পরিবার পরিজন রেখে, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে দেশের মানুষের নিরাপত্তায় সীমান্তে অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্বরত আমি। কিন্তু আমার পরিবারের নিরাপত্তা কে দিবে? আমাদের কোন শত্রু ছিল না, কিশোর গ্যাং বা মাদকাসক্ত ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে। বিচার চেয়ে আপনাদেরকে লজ্জা দিবো না।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১,৬০০ গাছ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হালুয়াঘাটে তুলার গুদামে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

মাকে ধর্ষণের অভিযোগ, যুবককে গলা কেটে হত্যা করলেন চার ছেলে

প্রতিবন্ধী শফিকুলের পরিবারের পাশে ত্রিশালের ইউএনও

প্রথম মাসের সম্মানীর টাকা দিয়ে অসহায় বৃদ্ধার ঘর করে দিলেন এমপি

মা-বাবাকে নির্যাতন, মাদকাসক্ত ছেলের তিন মাসের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকা: সংকটে সেই কুমিরের খামার

ত্রিশালে ধর্ষণচেষ্টার অভিযোগে আবার এক ইমামকে গণপিটুনি, গলায় জুতার মালা