হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন।

আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন সরকার ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় রিয়াজ উদ্দিন সরকার ভালুকা গফরগাঁও সড়কের ধীতপুর টুংরাপাড়া বাজারে সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় গফরগাঁওগামী একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

ভালুকা মডেল থানার এসআই সুলতান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক পথচারীকে ধাক্কা দিয়ে অটোরিকশাটি দ্রুত চলে যায়।

রেলের জমি দখল করে গরু-ছাগলের খামার

ফুলবাড়িয়ায় দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনলেন জাইমা রহমান

ময়মনসিংহে লরির চাপায় টমটমচালক নিহত

চালকদের অতিরিক্ত কর্মঘণ্টায় দুর্ঘটনা বাড়ছে: বিআরটিএ চেয়ারম্যান

পলাতক আসামি চেয়ারম্যানদের থেকে স্বাক্ষর নিচ্ছেন ইউপি সচিব, এমপি বললেন ব্যবস্থা নেব

ভালুকায় ট্রাকের ধাক্কায় পৌর ছাত্রদল নেতা নিহত

ভোররাতে ঘুম, ১২ ঘণ্টা পর দরজা ভেঙে কলেজছাত্রকে ডেকে তুলল ফায়ার সার্ভিস

মাদক বিক্রির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে যুবককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫