হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে ১০ টাকার জন্য ছাত্রদল নেতা খুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

নিহত ছাত্রদল নেতা হুমায়ূন কবীর

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে ১০ টাকার চা-পান খাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতা হুমায়ূন কবীর (২১) খুন হয়েছেন। এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।

বিক্ষুব্ধ জনতা এই হত‍্যাকাণ্ডের প্রতিবাদে অভিযুক্তদের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী সোহাগ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে হুমায়ুন কবির তাঁকে নিয়ে বাজারের উদ্দেশে বের হন। এ সময় রশিদ মাস্টারের বাড়ির সামনে গেলে একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বাদল ও শামসুল হকের ছেলে রাশেদুল রানা পেছন দিক থেকে আক্রমণ করেন। এ সময় হুমায়ুন দৌড়ে চান মিয়ার চা স্টলে আশ্রয় নিলে সেখানেই ছুরিকাঘাতে হত্যা করেন তাঁরা।

একাধিক সূত্র জানায়, বাদলের বাবা আব্দুল কুদ্দুস নবগঠিত গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

নিহত হুমায়ুন কবির সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

সোহাগ আরও জানান, এর আগে বৃহস্পতিবার রাতে চা-পানের মাত্র ১০ টাকা বিল নিয়ে তাঁদের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল হুমায়ুনের। পরে বিষয়টি এলাকার মুরুব্বিরা মীমাংসা করে দেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হারুন অর রশিদ আজকের পত্রিকাকে জানান, হুমায়ুনের শরীরে তিনটি আঘাত খুবই গুরুতর। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন বলেন, মাত্র ১০ টাকার চা-পানের জন্য এমন একটি হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। খুনি যে-ই হোক বা যে দলেরই হোক, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ মো. আজিজুল হক উপস্থিত ছিলেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, চা-পান খাওয়া নিয়ে বৃহস্পতিবার বন্ধুবান্ধবের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি