হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি

আলামিন সাদাত। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিষ্কার করা হয়েছে।

আজ রোববার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. সজীব মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনস্থ ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলামিন সাদাতকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান করেন।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব নেতাকর্মীকে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।